সিসি নিউজ: শনিবার ভূমিকম্পের ফলে নীলফামারীর উত্তরা ইপিজেডের তিনটি কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে বলে দাবি করেছেন সেখানকার শ্রমিকরা। ওইসব কারখানায় কর্মরত শ্রমিকরা জানায়, পরচুলা তৈরীর কারখানা এভারগ্রীন বিডি লিমিটেড, লেদার কারখানা ভেনচুরা ও পুতুল তৈরীর কারখানা সনিক-এর তিনটি ভবনে ফাঁটল দেখা দিয়েছে। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে ভবন থেকে নিচে নেমে আসে। এ ঘটনার পর ইপিজেডের সবকটি কারখানার কাজ বন্ধ করে আজকের মতো ছুটি ঘোষনা করে কতৃপক্ষ। তবে কতৃপক্ষের দাবি ফাঁটলের কারনে নয় শ্রমিকদের আতঙ্কের কারণে শুধুমাত্র আজকের জন্য কারখানাগুলোর কাজ বন্ধ করে দেয়া হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকরা ইপিজেডে গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি ইপিজেড কতৃপক্ষ। এদিকে ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে জেলার সৈয়দপুর উপজেলা শহরের বিলাশবহুল মার্কেট প্লাজার ৩য় তলায় পরচুলা তৈরীর কারখানা এভারগ্রীনের ২০ শ্রমিক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছে।
পাবনা: ভূমিকম্পের সময় পাবনার ঈশ্বরদী ইপিজেডের জাপানি শিল্প প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল ও চীনা প্রতিষ্ঠান এমজিএল লিমিটেডের দুই ভবনে ফাটল দেখা দিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১২টায় ভূমিকম্পে এ দুই ভবনে ফাটল দেখা দেয়। এ সময় ভবনে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হয় দুই প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শ্রমিক। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিজেড হাসপাতাল ও ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়। ঈশ্বরদী ইপিজেডের জিএম মো. রুহুল আমিন জানান, নাকানো ইন্টারন্যাশনালের ভবনে ফাটল আতঙ্কে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, ভূমিকম্পে উপজেলার এস এম স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ফাটল দেখা দেয়। এতে তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে।
[vsw id=”_jAEOg-awbE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
[vsw id=”xcIlGaw5zA4″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]