• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দেড় হাজারের বেশি

downloadআন্তর্জাতিক নিউজ: ভয়াবহ ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে। সবশেষ খবরে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে।

দেশটিতে দুই দফা ভূকম্পন অনুভূত হয়। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ছিল ৬ দশমিক ৬ মাত্রার। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এ তথ্য জানিয়েছে।

শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু ও পোখারায় ওই ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কিছু ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে যায়, ধসে যায় অনেক ভবন ও স্থাপনা। এর আধাঘণ্টা পর ফের আরেকটি ভূমিকম্প লামজাঙে আঘাত হানে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবার সকালে নেপালের পোখরা থেকে ৮০ কিলোমিটার পূর্বে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৩১ কিলোমিটার গভীরে।

নেপালি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কমল সিং বাম জানিয়েছেন, ভূমিকম্পে বহু হতাহত হয়েছে। নিহতের সংখ্যা গণনার প্রক্রিয়া চলছে।

এদিকে নেপালে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে পাশের ভারত ও বাংলাদেশে এবং চীনের তিব্বতে। ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির কলকাতা, লক্ষ্ণৌ, রাঞ্চি, জয়পুর, গোহাটি, উত্তরপ্রদেশসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এ ছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র : রয়টার্স, আলজাজিরা, বিবিসি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ