• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারাদেশে ভূমিকম্প: উৎপত্তিস্থল নেপালের কেদরি

EarthQu1429949286ঢাকা: নেপালে বড় ধরনের ভূমিকম্পে বহু লোক হতাহতের পরদিন ফের কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারত। গতকাল শনিবারের পর আজ রোববারও রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ১২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

রোববার দুপুর সোয়া ১টায় এ ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল নেপালের কেদরির ১৭ কিলোমিটার দক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। তবে এর আগে জানানো হয়েছিল, এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। নেপালের পোখারার কেন্দ্রস্থলে এর গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার।

দ্বিতীয় দফার এ ভূমিকম্পে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অফিস, বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়ে সবাই। বিভিন্ন সূত্রে জানা গেছে, বসুন্ধরার আবাসিক এলাকার একটি ভবন হেলে পড়েছে। একই সঙ্গে ধানমন্ডির রাপা প্লাজা ও অর্কিড প্লাজা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে গতকাল ৭ দশমিক ৯ এবং ৬ দশমিক ৪ মাত্রার দু’দফা ভূমিকম্পে দেশের কয়েকটিস্থানে ভবন হেলে পড়ে। আর ভুমিকম্পে বিদ্ধস্ত নেপালে মারা গেছে প্রায় দুই হাজার লোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ