চাঁদপুর প্রতিনিধি: বর্ষবরণ উপলক্ষে চাঁদপুর শিশু থিয়েটার আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা শনিবার সকালে চাঁদপুর সাহিত্য একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি পিএম বিল্লালের উপস্থাপনায় চাঁদপুর টাইমসের সম্পাদক মিজানুর রহমান রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ড্রামা ও শিশু থিয়েটারের উপদেষ্টা খায়রুল ইসলাম শামীম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মাল। অনুষ্ঠানের শুরুতে চিত্রাঙ্গন প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পকলা একাডেমীর চিত্র প্রশিক্ষক ও মুক্তিযোদ্ধা সাধন সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিশু থিয়েটারকে ধন্যবাদ জানাই, তাদের ব্যতিক্রমী কর্মকান্ডের জন্য। পিএম বিল্লালের সুন্দর মন আছে। সংগঠনকে বিস্তৃত করার জন্য তার সুন্দর কর্মকান্ডকে আমি সাধুবাদ জানাই। আমার একান্ত ইচ্ছা এই শিশু থিয়েটার গ্রুপ থিয়েটারের সাথে সম্পক্ত হোক। আমি ঢাকায়ও এ ব্যাপারে বিশেষভাবে আলোচনা করেছি। চাঁদপুরের অনেক চিত্রশিল্পী রয়েছেন, তোমরা যাতে তাদের মতোই দেশব্যাপী সুনাম কুড়াতে পার সেই লক্ষ্যে কাজ করে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শৈবাল মজুমদার।