• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক রফিকুল পেলেন মানবাধিকার পদক

Rajarhat Kurigram News Pic-26-04-15রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন এর উদ্যোগে ২৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে ‘সু-শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করনীয়’-শীর্ষক আলোচনা সভা ও মানবাধিকার পদক ২০১৫ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ভোরের সময়-এর সম্পাদক ও এশিয়া হিউম্যান রাইটস্ এর উপদেষ্টা লায়ন মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন-একুশে পদক প্রাপ্ত, ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ইউনিভারর্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী। এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন’র মহাসচিব আর. কে. রিপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক লায়ন জেবিন সুলতানা কান্তা। বিশেষ অতিথি ছিলেন-ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহ্মুদ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের সভাপতি এ.এইচ.এম নোমান, সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল খায়ের এবং এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ। উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাব রাজারহাট-এর যুগ্ম সা. সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজারহাট উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এশিয়ান হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন মানবাধিকার পদক ২০১৫ ও সনদপত্র প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ