• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভূমিকম্পে ৬০ শিক্ষার্থী আহত

kurigramকুড়িগ্রাম/উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামে ২৪ ঘন্টার ব্যবধানে ৩য় দফায় ভূমিকম্প অনুভূত হলে হুড়োহুড়ি করে নামার সময় দুই প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে ৬০ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ১০ শিক্ষার্থীকে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ভূমিকম্প আতংক বিরাজ করছে।

রোববার দুপুর ১ টা ৯ মি. ভূমিকম্প অনুভূত হলে ধামশ্রেনী বড়াইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনে ফাটল দেখা দেয়। এসময় দেয়ালের প্লাস্টার ধ্বসে শিক্ষার্থীদের গায়ে ছিটকে পড়লে হুড়োহুড়ি করে নামার সময় মীম, সুমি, দুলু মিয়া, রুবেল, মামুন, শারমিন, মনি, জেলেখা, রুবিনা, আকতার, হামিদ ছকিনাসহ ৪৫ শিক্ষার্থী আহত হয়।

অপরদিকে, তবকপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন থেকে নামার সময় শারমিন, আছিয়া, আফরোজা, রুবেল, মীম, মৌমিতা, ফজিলা, মঞ্জিলা, মাসুদসহ ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও এ্যম্বুলেন্স গিয়ে ঘটনাস্থল থেকে আহত শিক্ষার্থীদের নিয়ে এসে হাসপাতালে ভর্তি করায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ