• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে স্নাতক পর্যায়ের শিক্ষাথীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ

DSC01197 copy (1)দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষাথীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট্রের অর্থায়নে জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে এই উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কয়েকজন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির টাকা তুলে দিয়ে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মো. তৌফিক ইমাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনসহ জেলা প্রশাসনের ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মো. তৌফিক ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন প্রমূখ। বক্তারা এই উপবৃত্তির টাকা সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ