• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

Checkসিসি নিউজ: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’র অর্থায়নে সৈয়দপুর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮৯ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। স্নাতক (পাশ) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা হলো সৈয়দপুর মহাবিদ্যালয়, সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসা, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় ও কামারপুকুর ডিগ্রী কলেজ। রবিবার সকাল ১১টায় সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় হল রুমে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্র্তা আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ক্ষিতীশ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এবিএম মনসুর আলী, সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান, কামারপুকুর কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ