চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলার ৪নং ওয়ার্ডের গাজী বাড়িতে প্রভাসীর বন্ধু পরিচয়ে দু’জন নাটকীয় ভাবে রসমালাই ও দই এনে তাদের বাড়িতে বেড়াতে আসে । তাদের কু মতলব বুঝতে না পেরে দই ও রস মালাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ হলে, পরে রোববার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে লাইলি বেগম (৬৫) চিকিৎসাধী অবস্থায় মৃত্যু হয়। আহত অবস্থায় জোসনা বেগম (৩৫), পিংকি বেগম (২৭), শাহেলা (২৫), মিতু (১২), ফারজু (১২), শান্ত গাজী (৮), মিম (২) বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় নিজ গাছতলা গাজী বাড়িতে মৃত সিরাজ গাজীর ছেলে প্রবাসী নাজির গাজীর বন্ধু পরিচয় দিয়ে অপরিচিত দু’জন লোক দই ও রসমালাই নিয়ে তাদের বাড়িতে আসে। এসময় বাড়ির লোকজন তাদের চিনতে না পেরে তাদের পরিচয় জানতে চাই। তারা বাঘড়া বাজার থেকে এসেছে বলে জানায়। পরে তাদের কথা বিশ্বাস করে এক পর্যায়ে দু’জনকে আর্পায়নের ব্যবস্থা করে। তাদের আনা দই ও রসমালাইল ঘরের সকলে খেলেও তারা দু’জন খাইনি। ঐসময় বাড়িতে থাকা ৮জন লোক দই ও রসমালাই খাওয়ার কিছুক্ষণ পর একে এক সবাই বুমি করে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। এসময় জোসনা বেগম অসুস্থ্য অনুভব করে ডাক চিৎকারে বাড়ির আশ পাশের লোকজন ছুটে এসে। ঐসুজগে প্রতারক দু’জন বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। আসে পাশের লোকজন অসুস্থ সকলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গুরুতর মূহুর্শ অবস্থায় রোববার সকালে লাইলি বেগমকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। নিহতের লাশ চাঁদপুরে নিয়ে আসলে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নবনির্বাচিত কাউন্সিলরকে সংবর্ধনা
চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোহম্মদ আলী মাঝিকে সংবর্ধনা দিয়েছে পুরাণবাজার মেরকাটিজ রোড এলাকাবাসী। রোববার বিকেলে কোনিনুর সিনেমা হলের সামনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আছলাম গাজী। জেলা তরুনলীগের সভাপতি শেক শরিফ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মোহম্মদ আলী মাঝি, আওয়ামীলীগ নেতা শাহজাহান বরকন্দাজ, স্বপন দেওয়ান, তৈমুর হাসান টিপু, মো. ফজলু মিজি। সংবর্ধিত অতিথির বক্তব্যে নবনির্বাচিত কাউন্সিলর মোহম্মদ আলী মাঝি বলেন, আপনারা ২৯মার্চ ভোটের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করি আপনাদের সহযোগিতায় আমি এই এলাকাকে চাঁপদপুর পৌরসভার একটি মডেল ওয়ার্ডে রুপ দিতে পারবো। তিনি বলেন, মাদকের ভয়াল থাবায় আজ শুধু মাত্র পুরাণবাজার নয় আমার প্রিয় চাঁদপুর জেলার যুব সমাজের একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের সাথে নিয়ে আমি এই এলাকাকে মাদক মুক্ত করতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত একটি এলাকা গড়ে তোলার জন্য তিনি এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতেই মোহাম্মদ আলী মাঝিকে এলাকাবাসী, যুবসমাজ, ও ওয়ার্ড যুবলীগ এবং পৌর তরুনলীগের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন পৌর তরুনলীগের সদস্য সচিব রমজান মিজি।