• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিচার ব্যবস্থায় দিনাজপুরকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে

Zela Judge Pictureদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাগত জেলা ও দায়রা জজ হোসেন শহিদ আহমেদ জেলা বারের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেছেন, আইনজীবীদের সহযোগিতা পেলে বিচার ব্যবস্থায় দিনাজপুরকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে। রাতারাতি জেলা বারের সব সমস্যার সমাধান সম্ভব নয়। পর্যায়ক্রমে সকল সমস্যর সমাধান করা হবে। মানুষ স্বল্প ও দ্রুততম সময়ে মামলার বিচার চায় উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দিনাজপুর জজ আদালতে ৪৩ হাজার মামলা রয়েছে। যত দ্রুত সম্ভব এ সব মামলার বিচার কাজ শেষ করা হবে। পুরাতন মামলা নিষ্পত্তি করতে তিনি আইনজীবীদের সহযোগিতা কামনা করেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের স্পেশাল জজ শরিফ উদ্দীন আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ আকতার-উল-আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মো. ইছাহক, সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, মো. আব্দুল হালিম, মো. আব্দুল লতিফ।
অনুষ্ঠানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, জেলা আইনজীবী সমিতির সকল সদস্যসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ