সিসি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বংশালে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটানিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে স্থগিতের কোন কারণ তিনি জানাতে পারেননি। সকাল ৭ টা থেকে ভোটারা ওই কেন্দ্রের বাইরে লাইনে অপেক্ষা করছিলেন। হঠাৎ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ধরণের সিদ্ধান্তের ফলে প্রিজাইডিং অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ ভোটার ও প্রার্থীরা।