খেলাধুলা নিউজ: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে পাকিস্তানকে ওয়ানডে ও টি-২০ তে বিধ্বস্ত করার পর এবার মুশফিকের নেতৃত্বে আত্মবিশ্বাসী বাংলাদেশ সফরকারীদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে সৌম্য সরকার ও পেসা মোহাম্মদ শহিদের। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সৌম্যকে টেস্ট দলেও জায়গা দেন নির্বাচকরা। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট দলে জায়গা করে নেন শহিদ।