সিসি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটির ৪৮ নং ওয়ার্ডের সায়েদাবাদ এলাকার আর.কে. চৌধুরী ডিগ্রি কলেজের দুটি কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সকাল সাড়ে ৯টার দিকে এই কলেজের নারী ও পুরুষ কেন্দ্র দখল করে নেয় কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনুর সমর্থকরা। তারা পুলিশের সামনেই একজন সাংবাদিককে লাঞ্ছিত করে কেন্দ্র থেকে বের করে দেয়। পুলিশের নীরব দর্শকের ভূমিকায় প্রতিবাদ জানিয়ে অন্য সাংবাদিকরা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন।
এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কেন্দ্র থেকে ভোটাররা সরে আসলে কাউন্সেলর প্রার্থী অনুর সমর্থকরা জাল ভোট দিতে থাকে। ভোটারদের অভিযোগ সকাল থেকেই অনুর সমর্থকদের বাধার কারণে তারা ভোট দিতে পারছেন না।
উৎস: রাইজিংবিডি