• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হচ্ছে : আ জ ম নাছির

Nasir1430203641সিসি ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মনজুর আলমের নির্বাচন বর্জন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

নির্বাচনে অনিয়ম, কারচুপি ও কেন্দ্র দখলের অস্বীকার করে আ জ ম নাছির বলেছেন, ‘সাধারণ ভোটাররা মনজুর আলমকে প্রত্যাখ্যান করেছে। তিনি পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।’

আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রামের প্রায় সব কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে কোনো অনিয়ম কিংবা কারচুপির ঘটনা ঘটেনি।’

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে এক প্রেস ব্রিফিং-এ মনজুর আলম বলেন, ‘সরকারি দলের সমর্থকরা সব ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। আমি অনেক নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু এমন কারচুপি আর জালিয়াতির নির্বাচন আর কখনো দেখিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ