• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এবার পাকিস্তানে ভূমিকম্প

Pakistan1430206711আন্তর্জাতিক ডেস্ক:  এবার ভূমিকম্প আঘাত হানলো পাকিস্তানে। মঙ্গলবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যসহ দেশটির বেশ কিছু অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তিব্রতা ছিল ৫ দশমিক ৫ মাত্রার।

ভূমিকম্পের কারণে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘরবাড়ি ছেড়ে লোকজন বাইরে চলে আসে।এই ভূমিকম্পের উৎপত্তি স্থল পাকিস্তান-তাজিকিস্তানের সীমান্তে। ভূপৃষ্ঠের ১৪৪ কিলোমিটার গভীরে ভূকম্পন সৃষ্টি হয়। পাকিস্তানের ভূমিকম্পবিষয়ক বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ, সোয়াত, আপার দির ও লোয়ার দিরে ভূকম্পনের তিব্রতা ছিল বেশি। এসব অঞ্চলের লোকজন ভয়ে ঘরবাড়ি ও ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

পাকিস্তান ও প্রতিবেশী অঞ্চল ভূমিকম্পনপ্রবণ। মাঝে মাঝে দেশটিতে ভূকম্পন অনুভূত হয়। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বেলুচিস্তানে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৩৭৬ জন নিহত হয়। তার আগে ২০০৫ সালে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে পাকিস্তানে। এতে বহু মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

তথ্যসূত্র : ডন ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ