• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে ২ বাংলাদেশি নিহত

Simanto BSFনওগাঁ: নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টায় জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে ও ইসলাম পাশের সীমলডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় বেশ কয়েকজন গরু ব্যবসায়ী কলমুডাঙ্গা সীমান্তের ২৩৪ নম্বর পিলারের কাছে ভারতীয় গরু আনতে যায়। এ সময় বিএসএফ সোয়ানঘাট ব্যাটালিয়নের সদস্যরা তাদের ধাওয়া করে নূরুল ও ইসলামকে ধরে নিয়ে যায়। পরে নির্যাতন করে নূরুলকে হত্যা ও ইসলামকে আহত করে সকাল ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরে ফেলে রেখে যায় বিএসএফ। পরে চিকিৎসাধীন অবস্থায় ইসলামের মৃত্যু হয়।

১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ