• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপুল ভোটে এগিয়ে সাঈদ খোকন

sayed khokonঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনায় মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার রাত পৌনে ১টায় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৪৪৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ৮৮৯টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টির ফলাফলে মেয়র পদে সাঈদ খোকনের ইলিশ মাছ প্রতীক পেয়েছে ২ লাখ ৬১ হাজার ০৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ মগ মার্কায় পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৬৬৭ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ঢাকা দক্ষিণসহ তিন সিটির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তা চলে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড ৫৭টি। মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৯ হাজার ২৮৬ জন এবং নারী ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন। এ সিটিতে মেয়র প্রার্থী ১৯ জন, কাউন্সিলর প্রার্থী ৩৯০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৯৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ