• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রাম সিটির মেয়র নাছির

1427622021চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে চসিকের ৭১৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের বিটার্নিং অফিসার আবদুল বাতেন। এতে দেখা গেছে, আ জ ম নাছির উদ্দিন হাতি মার্কায় ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম কমলালেবু প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে অবস্থিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী আ জ ম নাছির উদ্দিন নিকটতম প্রতিপক্ষের চেয়ে ১ লাখ ৭০ হাজার ৫২৪ ভোট বেশি পেয়েছেন।

অবশ্য মঙ্গলবার দুপুরের আগেই নির্বাচনে কারচুপি আর কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম নির্বাচন বয়কটের ঘোষণা দেন। এতে আ জ ম নাছিরের বিজয় শতভাগ নিশ্চিত ধরে নেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ