• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা উত্তরে মেয়র আনিসুল হক

img_2311_133953ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ১০৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টির ফলাফল পাওয়া যায়।

আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীকে ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল বাস মার্কায় পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ডিএনসিসি নির্বাচনের কার্যালয়ে ঢাকা উত্তরের প্রধান রিটার্নিং কর্মকর্তা শাহ আলম ফলাফল ঘোষণা করেন।

ঢাকা উত্তরে ৩৬ ওয়ার্ডে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৬। সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১২টি।

ডিএনসিসির নির্বাচনে ২৮১ জন সাধারণ কাউন্সিলর পদে, ৮৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ও ১৬ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ