• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও দুই মেয়ের মৃত্যু

Deathঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবুল (৪০) এবং তার দুই মেয়ে জান্নাতি (১২) ও মীম (৯)।

বুধবার দুপুরে রসুলপুর ১ নম্বর রোডের কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তারা ওই এলাকায় ভাড়া থাকতেন। খবর পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠায়।
কামরাঙ্গীরচর থানার এসআই শাহজাহান জানান, ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের বিছানার ওপর থেকে তাদের তিনজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহত ওই ব্যক্তি এবং তার দুই মেয়ের হাত-পায়ে বিদ্যুতের তার পেঁচানো ছিল। বিদ্যুতের তার পেঁচানো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ