• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা

Nilphamari Photoডোমার প্রতিনিধি: শিশু ও নারী উন্নয়নে স্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেলার ডোমারে। বুধবার দুপুরে জেলা তথ্য দপ্তরের আয়োজেন ও ডোমার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিন ব্যাপী কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।
শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়ে) শির্ষক প্রকল্পের আওয়তায় কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক দিপু বক্তব্য রাখেন।
দিনব্যাপী কর্মশালায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ পরিচর্যা, নিরাপদ মাতৃত্বসহ শিশু ও নারী উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয় কর্মশালায়। এতে বিভিন্ন শ্রেণী পেশার ২৫জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ