দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন চাইল্ড লেবার প্রজেক্টের আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের গোলাপবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের হাতে গরু তুলে দেন দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মো. রবিউল ইসলাম রবি, রোকেয়া বেগম লাইজু। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র চাইল্ড লেবার প্রজেক্টের প্রজেক্ট অফিসার রতন দাস, প্রজেক্টের সুপারভাইজার নয়ন দাস, প্রজেক্টের ফ্যাসিলিটেটর তরুন দাস, শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২ নং ওয়ার্ডের সম্বনয়ক সোহেল আরমান রাকিব, সদস্য সাংবাদিক মাহবুবুল হক খান, ১নং ওয়ার্ড কমিটির সদস্য মো. আজহারুল আলম, ওয়ার্ল্ড ভিশন পাগলার মোড় ইসিসিডির ফ্যাসিলিটেটর আয়েশা বেগম সুইটি, কাঞ্চন কলোনী এলাকার ফ্যাসিলিটেটর চাঁদনী আক্তারসহ শিশুশ্রম প্রতিরোধ কমিটি অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১ ও ২ নং ওয়ার্ডের ১৩টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১৩টি গরু বিতরণ করা হয়।