• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল

india21430322889খেলাধুলা ডেস্ক : আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে ভারত। এই সফরে তারা বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলবে। ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর টেস্ট ম্যাচটি হবে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হেরে যায় আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে। আর আম্পায়ারদের সমালোচনা করে আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান আ হ ম মুস্তফা কামাল। তিনি দ্ব্যর্থ ভাষায় সমালোচনা করেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনের। বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়।

তখন শঙ্কা দেখা দিয়েছিল বাংলাদেশ-ভারতের মধ্যকার এই সিরিজটি নিয়ে। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আইসিসির সভাপতি ও চেয়ারম্যানের দ্বন্দ্ব দুই দেশের সিরিজের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।

সে অনুযায়ী অবশেষে জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ