• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডার্টি পলিটিক্সে খোলামেলা মল্লিকা

maxresdefaultবিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরুতেই ‘মার্ডার’ ছবিতে ইমরান হাশমির সঙ্গে রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে আলোচনায় এসেছিলেন মল্লিকা সারাওয়াত। এরপর প্রায় সব ছবিতেই নিজের এমন সেক্সসিম্বল ইমেজ বজায় রেখেছেন এ অভিনেত্রী। ক’দিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘ডার্টি পলিটিক্স’।

ছবিতে মল্লিকা অভিনয় করেছেন একজন রাজনীতিবিদের ভূমিকায়, যিনি কিনা যে কোন মূল্যে রাজনীতিতে টিকে থাকতে চান। এর জন্য নিজের শরীরও বিক্রি করে দেন। এই ছবিতে ব্যাপক রগরগে দৃশ্যে তিনি কাজ করেছেন ওম পুরির সঙ্গে। পাশাপাশি ছবির পোস্টারেও ভারতের পতাকা জড়িয়ে খোলামেলাভাবে পোজ দিয়ে কম বিতর্কিত হননি।

এবার এই ছবিটির নতুন সিক্যুয়াল নিয়ে হাজির হচ্ছেন মল্লিকা। এরই মধ্যে এই ছবির জন্য একটি খোলামেলা ফটোশুটে অংশ নিয়েছেন মল্লিকা। ‘ডার্টি পলিটিক্স-২’ এও একজন রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে মল্লিকাকে। আর এ চরিত্রে অভিনয় করতে গিয়ে নগ্ন হয়েও একটি গানে ক্যামেরাবন্দি হবেন তিনি, এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক।

এ ছবি বিষয়ে মল্লিকা বলেন, ‘ডার্টি পলিটিক্স’ ছবিটি করে আমি অনেক ভাল সাড়া পেয়েছি। কারণ এ ধরনের চরিত্রে আগে কাজ করিনি আমি। এবার এর সিকুয়্যালে কাজ করবো। এখানে একজন আবেদনময়ী রাজনৈতিক নেত্রীর ভূমিকাতেই দেখা যাবে আমাকে। আশা করছি উপভোগ করবেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ