পঞ্চগড় : পঞ্চগড়ে এক লাখ দুই হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের হিলটন বোডিং নামে আবাসিক হোটেল থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন : বরিশাল জেলার মুলাদী উপজেলার চুমচর এলাকার মোতালেব হাওলাদারের ছেলে শিহাবউদ্দীন (৩৮) এবং একই এলাকার শামসুল ফকিরের ছেলে সোহেল (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আবাসিক হোটেলের ৩৩ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে ১০০০ টাকার ১০২টি জাল নোট উদ্ধার করা হয়।
তিনদিন আগে কক্ষটি ভাড়া নিয়ে তারা সেখানে অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশের ধারণা, এরা সংঘবদ্ধ জাল টাকা ব্যাবসায়ী চক্রের সক্রিয় সদস্য। bসদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আটককৃদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।