বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এবারই প্রথম বাংলাদেশের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। এতে তার বিপরীতে মডেল হয়েছেন চিত্রনায়ক ইমন। রাঙ্গাপরী মেহেদীর এ বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন সৌনক মিত্র। সম্প্রতি কলকাতায় জমকালো আয়োজনে জিঙ্গেলভিত্তিক এ বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করা হয়েছে বলে জানা যায়। আসছে রোজার ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। এটি চলতি মাসের ১৫ তারিখ থেকে বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে। এর আগে শুভশ্রীকে বাংলাদেশের কোন সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করতে দেখা যায়নি। তবে নামে মাত্র যৌথ প্রযোজনার একটি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। আমি শুধু চেয়েছি তোমায় সিনেমায় অঙ্কুশের বিপরীতে অভিনয় করেন তিনি।