ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে। এর বিচার করতে হবে। রোববার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, পিন্টুকে সুচিকিৎসা দেওয়া হয়নি। জেলে রাখা হয়েছে অন্যায়ভাবে। জেলে অসুস্থ অবস্থায় তার যে চিকিৎসা পাওয়ার কথা, তা দেওয়া হয়নি। তিনি আরো বলেন, দেশে কোনো সরকার নেই। যারা এখন ক্ষমতায় বসে আছে তারা জবরদখলকারী।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, সুকমল বড়ুয়া, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুদকার, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতা সুশীল বড়ুয়া, প্রিয় বধি বিকু, সুনান্দ মিত্র বিকু, সনদ তালুকদার, অমল বড়ুয়া, তারিকা দেওয়ানসহ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের নেতারা।