• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্নাতক পর্যায়ে ছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ

Picture Chilmari- 06.05.2015চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদান প্রকল্পের আওতায় উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

চিলমারী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জানানো হয়, মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এবং অগ্রণী ব্যাংক লিমিটেড চিলমারী শাখার মাধ্যমে উপজেলার মোট ৭‘শ ৩৯ জন ছাত্রীর মাঝে ৪১ লাখ ৫৩ হাজার ১‘শ ৮০ টাকা বিতরণ করা হচ্ছে। উক্ত টাকার মধ্যে শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ ১৭ লাখ ৭৩ হাজার ৬‘শ টাকা, বই ক্রয় বাবদ ১১ লাখ ৮ হাজার ৫‘শ টাকা, পরীক্ষার ফি বাবদ ৭ লাখ ৩৯ হাজার টাকা, প্রাতিষ্ঠানিক টিউশন ফি বাবদ ৫ লাখ ৩২ হাজার টাকা রয়েছে।

ফ্রেন্ডশীপের হেলথ ক্লিনিক উদ্বোধন
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ফ্রেন্ডশীপ নামক একটি বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে হেলথ ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার রমনা ঘাট-কুড়িগ্রাম সড়কের রমনা রেল ষ্টেশন সংলগ্নস্থানে ফ্রেন্ডশীপের হেলথ ক্লিনিকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, ফ্রেন্ডশীপের ডাঃ রতন কুমার খৃষা, সহকারী ব্যবস্থাপক (ফিল্ড অপারেশন) মোঃ শফিয়ার রহমান ও এডমিনিষ্ট্রেটর মোঃ ইউসুফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।এই কেন্দ্রটিতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশু ও মাদের চিকিৎসা, ভায়া টেষ্টসহ প্রায় সবধরণের রোগের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ