• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাধ্যতামূলক অবসরে এনবিআর সদস্য জাহানারা

NBRঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) বেগম জাহানারা সিদ্দিকীকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অর্থমন্ত্রণালয়ের প্রশাসন শাখার যুগ্মসচিব পারভিন বানু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অবসর দেওয়া হয়। এনবিআরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) বেগম জাহানারা সিদ্দিকীর চাকরি ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে বিবেচনা করেছে। তাই সরকারি কর্মচারী (অবসর) আইন-১৯৭৪ (১২নং) এর ৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

তবে বিধি মোতাবেক তিনি অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্য্কর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ