• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাসিনা-মোদি ফোনালাপ

Hasina_Modi1431009919সিসি ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির সংশোধনী বিল ভারতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্ধ্যায় ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে সীমান্ত চুক্তির বিলটি পাস হওয়ায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বুধবার সন্ধ্যায় এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, দীর্ঘ ৪২ বছর পর বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির সংশোধনী বিলটি আজ ভারতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি সই সরকারের ব্যাপক কূটনৈতিক সাফল্য। এর আগে কোনো সরকার ক্ষমতায় এসে সীমান্ত চুক্তি বাস্তবায়ন বা সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে কোন উদ্যোগ নেয়নি। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি ও সমুদ্রসীমা বিষয়ে বিরোধ নিষ্পত্তি করে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে তিনি অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ