• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বখাটে যুবক কুপিয়ে হত্যা করলো তরুনীকে

hottaঢাকা: নরসিংদীতে সৈয়দা রিনভি আক্তার রিয়া (১৭) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটে। রিয়া নরসিংদী জেলার বেলাবো থানার বাজনাবো সৈয়দপুর গ্রামের সৈয়দ শামসুজ্জামানের মেয়ে। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
রিয়ার বড়ভাই সৈয়দ ফখরুজ্জামান অপু বলেন, আলামিন নামে স্থানীয় এক বখাটে প্রায়ই আমার বোনকে উত্যক্ত করত। এদিনও উত্যক্তের এক পর্যায়ে সে প্রতিবাদ করায়, আলামিন ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেলাবো সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকাবাসী বখাটে আলামিনকে বেলাবো থানায় সোপর্দ করেছে বলে জানান অপু। ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ