• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচয় করিয়েছেন রবি ঠাকুর

hasina-098-14172529681431070868সিরাজগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন রবি ঠাকুর।

শুক্রবার সিরাজগঞ্জে শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম  জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশকে যারা পেছনে ফেলতে চায় তারাই আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তারা কীভাবে ভোটের আশা করে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারের উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন। নতুন প্রজন্মের তরুনদের প্রতি রবীন্দ্রনাথের বই বেশি বেশি পড়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এখানে কয়েক হাজার বিঘা গো-চারণ ভূমি দেওয়া হয়। গাভি পালন শুরু হয়। একে কেন্দ্র করেই পরে দুগ্ধ খামার গড়ে ওঠে। মিল্ক ভিটা দুগ্ধ প্রক্রিয়াজাত করতে আধুনিক যন্ত্রপাতি আনা হবে। বিদেশেও দুধ রপ্তানি করা হবে। তাঁত শিল্পের উন্নয়ন করা হবে।

তিনি আরো বলেন, সরকার চায় এ দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। সেভাবে দেশকে গড়ে তুলতে চায়। শিল্পসাহিত্য মনের বিকাশ ঘটায়। তাই সরকার শিল্পসাহিত্যের বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ