• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

dorলালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতীবান্ধায় রিনা আক্তার (১৩) নামে এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ঠ্যাংঝাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। রিনা আক্তার মোস্তাজীরপাড়া এলাকার জলিলুর রহমান মোস্তাজীরের পালিত মেয়ে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, তিন বছর বয়সে বাবা-মাকে হারানো রিনা আক্তার মোস্তাজীর বাড়িতে বড় হয়। শুক্রবার রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েতউল্লাহ জানান, শনিবার সকালে স্থানীয়রা ভুট্টাক্ষেতে রিনা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে থবর দেয়। ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার জানান, ভুট্টা ক্ষেতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অপরাধিদের গ্রেফতারে তৎপরতা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে প্রেরণ করা হয় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ