• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ বনদস্যু নিহত

nihotoবাগেরহাট : সুন্দরবনে র‌্যাব-৮–এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু মাইজ্জা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীরসহ দুই বনদস্যু নিহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ৬টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা এলাকায় এই ঘটনা ঘটে।
এই সময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৭৫টি তাজা গুলি উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব-৮-এর লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বলেন, ‘র‌্যাবের একটি টহল দল নিয়মিত টহল দেওয়ার সময় নন্দবালা এলাকায় বনদস্যু মাইজ্জা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পায়। এ সময় বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ভোর ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে মাইজ্জা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীর (৩৮) ও রিপনের (৩০) লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’

তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি মংলা থানায় হস্তান্তর করা হবে। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ