• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রমোশনের চাবিকাঠি লাল লিপস্টিক!

1408344296_lipলাইফস্টাইল ডেস্ক : ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক শোভা পাচ্ছে এমন কোনো নারী ভিড়ের মধ্যেও সবার আগে নজরে পড়বেন। নারীরা নজর কাড়তেই লাল লিটস্টিক ব্যবহার করেন।

নতুন এক গবেষণায় দেখা গেছে, অফিসে লাল লিপস্টিক যে নারীরা ব্যবহার করেন তাদের প্রমোশন অন্যদের চেয়ে দ্রুত হয়।

সংশ্লিষ্ট জরিপে আরো দেখা যায়, কর্মজীবী ব্রিটিশ নারীদের অর্ধেকই কর্মস্থলে লাল লিপস্টিক ব্যবহার করেন। শীর্ষস্থানীয় সৌন্দর্য চর্চাবিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান ‘এক্সেনচুয়াল’ এ গবেষণা করে।

ফিমেলফার্স্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে ৪০ শতাংশ নারী ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক ব্যবহার করেন অফিসের পুরুষ বসের দৃষ্টি আকর্ষণের জন্য। আবার তাদের দুই-তৃতীয়াংশ চোখে প্রচুর মেকআপ করেন উচ্চপদস্থদের নজর কাড়তে। তারা মনে করেন, বসদের সন্তুষ্ট করার ভালো উপায় এটি এবং তা প্রমোশন পেতে সহায়তা করে।

পোশাকেও সেক্সি হয়ে ওঠার চেষ্টা করেন তারা। কর্মক্ষেত্রের রক্ষণশীল ড্রেস কোড না গ্রহণ করে তারা খোলামেলা পোশাক ও হাই হিল জুতো পরতেই বেশি আগ্রহী। নজর কাড়তে তারা লাল ও ডার্ক কালার আই শ্যাডো, আইলাইনার ও মাস্কারা ব্যবহার করেন।

‘কাজেই লাল লিপস্টিক এবং চোখের মাস্কারা আর অন্তরঙ্গ ডেটিংয়ের জন্য রেখে দেওয়া হয় না’, জানান এক্সেনচুয়াল এর বিউটি এডিটর এমা লেসলি।

এ গবেষণায় আরো জানানো হয়, কর্মক্ষেত্রে লাল টুকটুকে লিপস্টিক এবং মেকআপ ব্যবহারকারী নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। ক্যারিয়ারের দ্রুত উন্নতিতে এবং বসদের প্রিয় কর্মী হতে নারীরা একে একটি দারুণ কার্যকর উপায় বলে মনে করেন। তা ছাড়া এসবের রুচিশীল ব্যবহার কর্মক্ষেত্রে আপনার উপস্থিতিকে নাটকীয় করে তোলে বলেও মনে করেন লেসলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ