• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টয়লেটে সন্তান প্রসব : ৩ কর্মকর্তাকে তলব

supreme court of bangladesh_60813সিসি ডেস্ক : অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিককে ছুটি না দেয়ায় গার্মেন্টসের টয়লেটে সন্তান প্রসব করার ঘটনার ব্যাখ্যা প্রদান করতে এ্যাপেক্স ফুটওয়্যার ফ্যাক্টরির পরিচালকসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৪ জুন তাদের স্বশরীরে হাজির হয়ে আদেশের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদেশের বিষয়টি সংশ্লিষ্ট আদালতের ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ছুটি না পেয়ে শনিবার কারখানার টয়লেটের ভেতরে সন্তান প্রসব করেন হামিদা আক্তার নামে এক নারী শ্রমিক। প্রসবের পর মাকে বাঁচানো গেলেও নবজাতকের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে এ বিষয়ে তদন্ত করে আগামী ২৪ জুন আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ