• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিয়ের দশম দিনে মারা গেলেন অভিনেতা সায়েম

ssসিসি ডেস্ক: টিভি পর্দার তরুণ অভিনেতা সায়েম সাদাত আর নেই। ১১ মে মধ্যরাত ৩টার দিকে হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে শেওড়াপাড়ার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে তাকে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই সায়েমের লাশ দাফন করা হয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে বিয়ে করেন তিনি। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন সায়েম। গত ঈদে এয়ারটেল নিবেদিত ‘ভিটামিন টি’ টেলিফিল্ম-এ অভিনয় করেছেন তিনি। এ ছাড়া এর আগে এয়ারটেলের ‘ভালোবাসা ১০১’ নাটকেও কাজ করেছেন। তবে সর্বশেষ রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিকে কাজ করছিলেন সায়েম। এর পুরো কাজ শেষ না হতেই না ফেরার দেশে চলে গেছেন ২৭ বছর বয়সী এ অভিনেতা। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সায়েম। অভিনয়ের পাশাপাশি ইভেন্ট প্ল্যানার হিসেবেও কাজ করতেন তিনি। মৃত্যুর সময় মা বাবা বোন ও নববধূসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন সায়েম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ