• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রিমান্ড শেষে মেয়র মান্নান কারাগারে

mannanগাজীপুর : একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে ফের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেট কার এবং একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত বুধবার আদালত অধ্যাপক এমএ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত রোববার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে জয়দেবপুর থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ পাঠানো হয়।

মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, আমরা জামিনের আবেদন করি। শুনানি শেষে বিচারক জমিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরো জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন।

এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রোবাস এবং একটি লেগুনা ভাঙচুরের ঘটনায় এক সাংবাদিকের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। আগামী ১২ মে চার্জশিটটি শুনানির জন্য দিন ধার্য্য করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ