• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মানবপাচারকারী নিহত

nihotoকক্সবাজার: সদর উপজেলার ঈদগাঁওয়ের ভুমিরাঘোনা গ্রামে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বেলাল (৪০) নামে এক মানুষপাচারকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মানবপাচারকারী বেলাল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল  ইউনিয়নের কাওয়ারপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে।

পুলিশ জানায়, ভোরের দিকে পাচারকারীরা গোপনে বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভূমিরাঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। পুলিশও জীবন রক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে বেলাল গুলিবিদ্ধ হন। পরে পুলিশ গিয়ে বেলালকে আহত অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে।

পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ অভিযানে দুই জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, বেলাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে ৬টির মতো মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ