• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬ লাখ টাকাসহ ব্যাগ ছিনতাই

Cinসিলেট: সিলেট নগরীর রাজারগলি থেকে ৬ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বুধবার বেলা আড়াইটার দিকে এ ‘ছিনতাই’য়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা হচ্ছেন সন্দ্বীপ কুমার দেব (২৯) ও মুহিবুর রহমান (৬০)। সন্দ্বীপ সিলেট নগরীর বাগবাড়িস্থ সোনার বাংলা আবাসিক এলাকার বাসিন্দা গজেন্দ চন্দ্র দেবের ছেলে। মুহিবুর রহমান বিমানবন্দর থানাধীন লাখাউড়া এলাকার বাসিন্দা আবদুল মনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা বাংলামেইলকে জানিয়েছে, সন্দ্বীপ কুমার দেবের কাছে সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন আকিক মিয়া ৭ লাখ টাকা পান। ওই টাকা পরিশোধ করতে সন্দ্বীপ এবি ব্যাংকের দক্ষিণ সুরমা শাখা, উপশহর শাখা এবং পুলেরমুখ শাখা থেকে ৬ লাখ টাকা তুলেন। ফোনে টাকা দেয়ার ব্যাপারে আকিক মিয়ার সাথে কথা হয় সন্দ্বীপের।

আকিক তার আস্থাভাজন আবদুর রশীদের কাছে টাকা দেয়ার জন্য বলেন। পরে আবদুর রশীদের সাথে যোগাযোগ করেন সন্দ্বীপ। এসময় আবদুর রশীদ তার বাসা নগরীর দর্শনদেউড়িস্থ পায়রা ৫০ নং বাসায় টাকা পৌঁছে দিতে বলেন। টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবদুর রশীদের বাসায় যাওয়ার পথে নগরীর রাজারগলিতে ২টি মোটরসাইকেলে করে ৪ জন ছিনতাইকারী টাকা ভর্তি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেয়। এসময় সন্দ্বীপ ও মুহিবুর রহমান রাস্তায় পড়ে যান।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের শিকার সন্দ্বীপ ও মুহিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ