• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিন মেয়েকে হত্যা করলেন বাবা

Maderকক্সবাজার: পারিবারিক কলহের জেরে কক্সবাজারের চকরিয়ায় তিন কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করেছেন বাবা।

শুক্রবার ভোরে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আয়েশা ছিদ্দিকা (১১), শিউলি জান্নাত (৯) ও শারাবন তহুরা জান্নাত (দেড় বছর)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, বৃহস্পতিবার রাতে আব্দুল গণি (৩৮) ও তার স্ত্রী ফাতেমা বেগমের (৩৫) মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর স্ত্রী ঘর ছেড়ে মায়ের বাড়ি চলে গেলে রাতের যেকোনো এক সময় তিন মেয়েকে গলা কেটে হত্যা করে বাবা আব্দুল গণি।

তিনি আরো জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে আব্দুল গণি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এ দিকে ফাতেমা বেগম বলেন, ‘পরকীয়া ও টাকার বিষয় নিয়ে আব্দুল গণির সঙ্গে গত ৩ বছরের প্রায় সময়ই ঝগড়া লেগে থাকত।  বৃহস্পতিবার বিকেলে পরকীয়ার বিষয় নিয়ে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায় আব্দুল গণি। বিষয়টি আমি স্থানীয় ইউপি সদস্যকে জানাই এবং আমার তের বছরের ছেলে রিফাতকে নানার বাড়িতে পাঠিয়ে দিই।’

তিনি আরো বলেন, ‘রাতে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে সালিশ বসে। সালিশের এক পর্যায়ে সবার সামনেই আব্দুল গণি আমাকে পেটানোর হুমকি দেন। পরে পরিস্থিতি দেখে আমি রাতেই মায়ের বাড়ি চলে যাই। তবে তিন মেয়ে বাবার কাছেই ছিল।’

ফাতেমা বেগম বলেন, ‘আমার ভাই আজগর আলী রাতে আব্দুল গণিকে ফোন দেন। গণি তাকে বলেন,  ফাতেমা যেন সকাল বেলা এসে তার মেয়েদের দেখে যায়। পরে সকালে বাড়ি এসে দেখি ঘরের মেঝেতে তিন মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ