• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

Parbatipur(Dinajpur) Photo ROKUNUZZAMAN 14-05-2015.পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশাসনের আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ইউনিয়ন সমাবেশ/১৫ অনুষ্ঠিত হয়েছে।  দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মাদ রাজার সভাপতিত্বে বুধবার বেলাইচন্ডি চেয়ারম্যানবাড়ী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক দুলাল চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এ,কে,এম, জিয়াউল আলম। এসময় বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি প্রশাসনের কর্মকর্তা আব্দুর রাজ্জাক(পিপিএম), পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রেলওয়ের থানার অফিসার ইনচার্জ এ,কে,এম, লুৎফর রহমান ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শ্রী প্রশান্ত কুমার রায়। সমাবেশ শেষে ১০ জন মহিলা ও পুরুষ আনসারকে নিয়োগ প্রদানসহ ব্যাচ পরিয়ে দেন সমাবেশের প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহি, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান আফসার আলী, মোমিনপুর ইউপি চেয়ারম্যান ওহাব মন্ডল, হাবড়ার নুরুজ্জামান চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান এমদাদুল হক। পরে বিভিন্ন কাজে অবদান রাখায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও সদস্যাদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ