• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন শনিবারঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন আজ শনিবার। ৮৬ কোটি টাকা ব্যয়ে ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং প্রায় ছয়শো কোটি টাকা ব্যয়ে চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সদর উপজেলার সাহেবেরঘাটে ৫০ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত ৫৪৭ মিটার দীর্ঘ দ্বিতীয় মহানন্দা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া তিনি ১৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র, তিন কোটি ৫৩ লাখে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র, ১০ কোটি টাকা ব্যয়ে চক্ষু হাসপাতাল, এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবন ও দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করবেন।

একই সঙ্গে জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, আমনুরায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কানসাট-গোমস্তাপুর-ভোলাহাট সড়কের উন্নয়ন ও পদ্মার ভাঙন থেকে আলাতুলি রক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ