• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনন্ত-বর্ষার সংবাদ সম্মেলন

1431693145বিনোদন ডেস্ক: পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ফিল্ম প্রোডাকশন হাউস মনসুন ফিল্মসের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান অনন্ত জলিল এবং ব্যবস্থাপনা পরিচালক জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।

সম্প্রতি মনসুন ফিল্মসের আগামী চলচ্চিত্র ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’-এর জন্য নতুন মুখের সন্ধানে দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন বয়সের মোট ১১ জন নতুন অভিনয়শিল্পী নির্বাচিত করা হবে, যাঁরা চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষার সঙ্গে আগামী চলচ্চিত্র ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’-এ অভিনয়ের সুযোগ পাবেন।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজক মনসুন ফিল্মসের চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল, মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়িকা বর্ষা, ইভেন্ট কনসালট্যান্ট পার্টনার ডেলটা বে ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান সালিমা শারমিন হোসেন, মার্কেটিং পার্টনার সিন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ইসরাত জাকের, টেকনিক্যাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিফ উদ্দিন টিটু এবং অনুষ্ঠানের টেলকো পার্টনার রবি এক্সিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, রবি এক্সিয়াটা লিমিটেডের হেড অব ভাস কন্টেন্ট ম্যানেজমেন্ট ফয়সাল মাহমুদ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ