• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশে আসছেন শ্রেয়া

shreya-ghoshalবিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ৫ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজন করছে বে এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির পরিচালক কামরুন নাহার বলেন, ‘কনসার্টের বিষয়ে আলোচনা হয়েছে। শ্রেয়া ঘোষাল ঢাকায় আসার ব্যাপারে সম্মতি দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে ৫ জুনই কনসার্টটি হবে। সাড়ে ৫ হাজার দর্শক একসঙ্গে কনসার্টটি উপভোগ করতে পারবেন।’

কনসার্টের টিকেট পাওয়া যাবে রাজধানীর স্বপ্নের সব বিক্রয়কেন্দ্র এবং গুলশান, ধানমণ্ডি ও উত্তরার এ্যাবাকাস সেন্টারে।

এর আগে ২০১০ সালের ২৭ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করেছিলেন শ্রেয়া ঘোষাল। পাঁচ বছর পর আবারও ঢাকায় গান করতে আসছেন এই ভারতীয় শিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ