• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশ

mohammed-morsi11431768886আন্তর্জাতিক ডেস্ক : জেল ভেঙে পালানোর মামলায় মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

শনিবার ওই রায় ঘোষণা করা হয় বলে বিবিসির অনলাইনের ব্রেকিং নিউজে বলা হয়েছে। মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির সঙ্গে তার সহযোগী আরো ১০৫ জনকে একই সাজা দেওয়া হয়েছে। তবে ওই সাজা কার্যকরের জন্য দেশটির প্রধান ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির অনুমোদন লাগবে।

২০১১ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক বিরোধী বিক্ষোভ শুরু হলে কায়রোয় অবস্থিত একটি কারাগার ভেঙে পালানোর অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েক জন কারারক্ষী নিহত হন।

এর আগে মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েক শ নেতা-কর্মীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। কিন্তু এখন পর্যন্ত একজনেরও ওই সাজা কার্যকর হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ