বিনোদন ডেস্ক: মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ৪০ ও ৪১তম নাট্য প্রযোজনা ‘গল্প নিয়ে গল্প’ ও ‘অমৃত উপাখ্যান’। ১৭ মে, রোববার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক দুটি। এ নাটক দুটি রচনা করেছেন সেলিম আল দীন।
এদিন সন্ধ্যা ৮টায় মঞ্চস্থ হবে ‘অমৃত উপাখ্যান’। নাটকটির নির্দেশনা দিয়েছেন ওয়াসিম আহমেদ ও সাজ্জাদ রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শিমুল ইউসুফ, মোহাম্মদ শাহরিয়ার আখতার, আসাদুজ্জামান আমান, তাহমিদা মাহমুদ, সামিউন জাহান দোলা, সাজ্জাদুর সাজ, মিতালী রানী দেব, রজব আলী ও তানজিল আহমেদ।
সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘গল্প নিয়ে গল্প’ নাটকটি। নির্দেশনা দিয়েছেন এশা ইউসুফ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শাহাজাদা সম্রাট, রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম লিটন, সামিউন জাহান দোলা, শরীফ হাসান ও অনিক ইসলাম।