• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী- এমপি গোপাল

17কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : বর্তমান আ’লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এই সরকারের আমলে গ্রামীণ জনগোষ্ঠী সহ দেশের সকল স্তরের জনগনের উন্নয়নের বিপ্লব ঘটেছে। বর্তমান সরকার একের পর এক উন্নয়ন করে যাচ্ছে। আর একটি বিশেষ মহল উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আ’লীগ সরকার সফলভাবে দেশ পরিচালনা করে আসছে। এই সরকারের আমলে গ্রামীণ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মন্দির, গীর্জা ও বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। উপরোক্ত কথাগুলো বলেছেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। তিনি গত ১৭ মে/১৫ সন্ধ্যা ৭ টার দিকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলা শাখা আ’লীগের ৪ তলা বিশিষ্ট অফিস ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন কালে তিনি এসব কথাগুলো বলেছেন। ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আ’লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি এ,কে,এম ফারুক, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল করিম, সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারন সংগ্রামী সম্পাদক মোঃ ওসমান গনি, যুগ্ম সম্পাদক মোঃ শাওনেওয়াজ (বাবু), বিশিষ্ট আ’লীগ নেতা আলহাজ্ব আশরাফুল হক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড সভাপতি আলহাজ্ব মাজেদুর রহমান খোকন, উপজেলা কৃষকলীগের সম্পাদক আবুল কালাম আজাদ সহ আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্থর শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামা লীগের সভাপতি মোঃ হাশেম মুন্সি। ভিত্তি প্রস্থর শেষে উপজেলা আ’লীগ আয়োজিত কাহারোল ধানহাটী মাঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ