• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনেত্রী শিখা জোশির আত্মহত্যা

75819_shikha-joshi-onlynবিনোদন ডেস্ক : বিএ পাশ সিনেমা খ্যাত অভিনেত্রী শিখা জোশি আত্মহত্যা করেছেন। গত ১৬ মে শনিবার সন্ধ্যায় নিজ বাসায় গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যা করেন এ অভিনেত্রী।

রক্তাক্ত জোশিকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ৪০ বছর বয়সি এ অভিনেত্রী মুম্বাইয়ের ভারসোভার ‘মাহদা’ নামক ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে এক মেয়ে বন্ধুসহ বসবাস করতেন।

একটি প্রতিবেদনে জানা গেছে, এ অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে পুলিশ রেজিস্টার করেছেন। এদিকে বিষয়টি নিয়ে ডিসিপি সত্য নারায়ণ চৌধুরী বলেছেন, ‘ঘটনাটি সন্ধ্যা ৬ টার দিকে ঘটেছে। শিখা তার বন্ধুর সঙ্গে ওই ফ্লাটে থাকতেন। ঘটনার সময় হঠাৎ ওয়াশরুমে যান শিখা। দীর্ঘ সময় পরও সেখান থেকে বের হচ্ছিলেন না তিনি। পরবর্তীতে তার বন্ধু ওয়াশরুমের দরজায় কয়েক দফা নক করার পর নিজেই সেটি খোলেন শিখা। এরপর রক্তপাত অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ