• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদরগঞ্জে মাটি চাপায় নির্মাণ শ্রমিক নিহত

nihotoবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে পুরনো কালভার্টের ইট সরাতে গিয়ে মাটি চাপায় আশরাফুল(২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আশরাফুল পৌরশহরের যাদুনগর এলাকার আমিনুলের ছেলে। এসময় মাটি চাপায় রবিউল ইসলাম(২৮) নামে আরও এক শ্রমিক আহত হন। তিনি রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিউল একই এলাকার মজিবর মাস্টারের ছেলে।

সোমবার(১৮ মে) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের আউলিয়াগঞ্জের খামারকোল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আউলিয়াগঞ্জের খামারকোল এলাকায় পুরনো কালভার্ট ভাঙার কাজ করছিলেন নির্মাণ শ্রমিক আশরাফুল, রবিউল ও নওশের। তারা মাটি খুঁড়ে পুরনো রড ও ইট বের করছিলেন। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই আশরাফুল নিহত এবং রবিউল আহত হন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ